চীনা ভ্যাকসিন নিয়ে শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের উদ্বেগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৩:০১

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার মেডিকেল বিশেষজ্ঞরা। দেশটিতে উপহার হিসেবে ছয় লাখ ভ্যাকসিন  পাঠিয়েছে  চীন। শনিবার (৩ এপ্রিল) এসব জানিয়েছে জাস্ট আর্থ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার এসোসিয়েশন অফ মেডিকেল স্পেশালিস্টস (এএমএস) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির মেডিকেল রেগুলেটরি অথরিটি স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করেছিল। তারা গত ১৭ মার্চ বলেছে, সিনোফার্ম ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হওয়ার মতো যথেষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে জানা গিয়েছিল, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অনুরোধে চীনা ভ্যাকসিনগুলি আনা হয়েছিল এবং এটি প্রথমে শ্রীলঙ্কায় থাকা চীনা নাগরিকদের সরবরাহ করা হবে।

ইত্তেফাক/এসএ