বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর থানাপুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতে ইসলামীর ছয় নেতা ও অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গত ১৬ মার্চ জামায়াত ও শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা হয়। ঐ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জামায়াত নেতা হাফিজুল ইসলাম, এনামুল হক, মজনুর রহমান, ইয়াকুব আলী, মোকছেদ আলী মণ্ডল ও মজিবুর রহমানকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। একই রাতে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মজনু, সাইফুল, আইয়ুব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান ও হুমায়নকে গ্রেফতার করে।
