জয়ের পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হলেন মমতা

আপডেট : ০২ মে ২০২১, ১৯:৫০

ভোটে জয়ী হয়ে হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট গণনা শেষে নন্দীগ্রামে হারলেও শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটলো। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে হারলেও ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিম বাংলায় ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বাংলার মেয়ের কাছেই রইলো বাংলা। দলের জয়ে হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হন তৃণমূল সুপ্রিমো।

রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়। ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২ আসনে। বাকি দুটি আসনে ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ২১২টি, বিজেপি ৭৭টি, সংযুক্ত বাম মোর্চা একটি ও অন্যান্যরা দুটি আসনে জয়ের পথে রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি