গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনের এক গবেষককে আটক করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, জাপানের হয়ে তিনি গুপ্তচর করেছেন। চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন তিনি।
জানা যায়, ওই গবেষকের নাম ইউয়ান কেকিন। দীর্ঘদিন তিনি জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি অব এডুকেশনে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালে জরুরি কাজে কেকিন চীনে ফিরেছিলেন। সেসময় তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে চীনা কর্তৃপক্ষ। তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তি দাবি করলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউয়ান কেকিনকে তারা আটক অবস্থা থেকে মুক্তি দেবে না।
ইউয়ান কেকিনের পরিবার ও তার সহকর্মীরা দাবি করছেন, তিনি নির্দোষ। যার কারণে তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।
এর প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, কেকিন একজন চীনা নাগরিক যিনি দীর্ঘদিন জাপানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। এ বিষয়ে যথাযথ তথ্য ও প্রমাণও আছে। তাই তাকে মুক্তি দেওয়া সম্ভব না।
ইত্তেফাক/টিআর
