চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৩৩

জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত গভীর রাতে ৫৯ বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 

 

শনিবার বেলা ১১টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহউদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তে অভিযান চালায়। এ সময় মাটির নিচ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ভারতের তৈরি চারটি ওয়ান স্যুটারগান উদ্ধার করে। 

 

তিনি আরো বলেন, সীমান্তে সকল ধরনের অস্ত্র গোলাবারুদ ও মাদক দ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি