রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আপডেট : ০৬ জুন ২০২১, ০৯:৩৬

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না। শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হলো-কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এ জন্য রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

ইত্তেফাক/এএএম