সুধীর বরণ মাঝি, শিক্ষক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
গতকালের পর
১১। প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে-
(i) আনুগত্য (ii) দেশপ্রেম (iii) জাতীয়তাবোধে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২। মানসিক ক্লান্তি দূর, মনের সজিবতা এবং পড়াশোনায় মনোযোগ আসে কিসের মাধ্যমে?
(ক) ব্যায়াম (খ) টিভি দেখা
(গ) খাবার খাওয়া (ঘ) ভ্রমণ করা ১৩। সমবেত ব্যায়ামে প্রতি ফাইলে-
(ক) ৪জন (খ) ৫জন (গ) ৬ জন (ঘ) ৭জন
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও।
সামির বয়স ১২ বছর। তার শরীরের মেদ বেড়ে গেলে শরীরচর্চা শিক্ষকের পরামর্শ গ্রহণ করেন। শিক্ষক সামির শারীরিক কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনা করে তাকে এক ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন।
১৪। শিক্ষক সামিরকে কোন ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন?
(ক) পুশ আপ (খ) সিট আপ
(গ) চিন আপ (ঘ) ওয়ার্মিং আপ
১৫। শিক্ষকের সামির জন্যব্যায়াম নির্বাচনের বিবেচ্য বিষয় হলো -
( i ) উচ্চতা ও শারীরিক যোগ্যতা ( ii ) ওজন ও খেলাধুলার আগ্রহ ( iii ) বয়স ও উচ্চতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
১৬। খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনকে কী বলে?
(ক) স্পিড (খ) ব্যায়াম
(গ) ওয়ার্ম আপ (ঘ) শরীরে ক্লান্তি আনা
১৭। বডি বেল্ডি ফরওয়ার্ড ব্যায়ামের নিয়মের অন্তর্গত কোনটি ?
(ক) ১৮-২০ ইঞ্চি উঁচু কাঠের বাক্সতে দাঁড়ানো
(খ) অর্ধ বসা অবস্থায় দুই হাত ও দুই পা মাটিতে রাখা
(গ) পায়ের ওপর ভর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লাফ দেওয়া
(ঘ) হাঁটু ভেঙ্গেঁ জাম্প পিটে লাফ দেওয়া
১৮। প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা কোনটি?
(ক) জাতীয় পতাকা উত্তোলন>অভিবাদন>শপথ বাক্য পাঠ >জাতীয় সংগীত
(খ) জাতীয় সংগীত পতাকা উত্তোলন>জাতীয় সংগীত অভিবাদন> শপথ বাক্য
(গ) জাতীয় সংগীত>শপথ বাক্য> পবিত্র ধর্মগ্রন্থ পাঠ >অভিবাদন
(ঘ) জাতীয় পতাকা উত্তোলন> পবিত্র ধর্মগ্রন্থ পাঠ >জাতীয় সংগীত>শপথ বাক্য পাঠ
১১ (ঘ), ১২ (ক), ১৩ (খ), ১৪(খ), ১৫ (খ),
১৬ (খ), ১৭ (ক), ১৮ (ক)
