স্বামীর লেগুনা উল্টে স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:৩৩

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় স্বামীর লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তারের স্বামী শাকিল হোসেন জানান, তারা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকেন। বুধবার তিনি লেগুনায় স্ত্রী সুমাইয়াকে পাশের সিটে বসিয়ে যাত্রী নিয়ে জুরাইন থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন।

গুলিস্তানের জয়কালী মন্দির হট কেক গলি এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তাদের লেগুনা উল্টে যায়। এতে সুমাইয়া গুরুর এবং লেগুনার অন্য যাত্রীরা সামান্য আহত হন। পরে সুমাইয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। শাকিল হাসপাতালে বলেছিলেন তার স্ত্রী সুমাইয়া ছাদ থেকে পড়ে গেছে। পরে জেরার মুখে স্বীকার করেছেন যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। প্রকৃত কারণ জানার জন্য ওয়ারী থানাকে অবগত করা হয়েছে। 

লেগুনা চাপায় জালকুড়িতে গরুসহ ব্যবসায়ী নিহত, আহত ১ – Live Narayanganj |  Latest Narayanganj News

ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, জয়কালী মন্দির এলাকায় একটি লেগুনা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
 

ইত্তেফাক/ইউবি