গ্র্যান্ড মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:৫১

ইসরায়েলের লিদ শহরে অবস্থিত গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ ইউসুফ আল- বাজকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১৭ জুন) ৬৩ বছর বয়সী এই ইমামকে আটক করা হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

ইমামের আইনজীবী খালেদ জাবারকা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তার বাড়িতে অভিযান চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন ওই ইমাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটিতে ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বাক্য লেখা হয়েছে।

শেখ ইউসুফ আল- বাজের বিরুদ্ধে এখন তদন্ত করা হচ্ছে এবং পুলিশি হেফাজত বাড়ানোর জন্য আদালতে তোলা হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/টিএ