আফগানিস্তান থেকে মার্কিন জিম্মি মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে পাকিস্তান। এই কাজকে নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছে দেশটি। মঙ্গলবার (২২ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তানি দূতাবাস এক বিবৃতিতে এসব বলেছে। মার্ক ফ্রেরিচস নামে এক মার্কিন নাগরিক তালেবানদের হাতে বন্দি আছে। তাকে মুক্ত করাতে পাকিস্তান সরকারকে চাপ দেওয়া প্রয়োজন বলে বাইডেন প্রশাসনকে অনুরোধ করেছিলেন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। এরপরেই পাকিস্তানি দূতাবাসের বিবৃতি এলো।
এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগে নিজেদের প্রভাব বাড়াচ্ছে তালেবান। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত দেবোরাহ লিয়ন্স মঙ্গলবার (২২ জুন) নিরাপত্তা পরিষদে জানান, গত মে মাস থেকে আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে ৫০টিরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবান।
ইত্তেফাক/এসএ
