জেনেভা ক্যাম্পে ১২৫ পরিবারে ত্রাণ সহায়তা

আপডেট : ২৯ জুন ২০২১, ১৩:৪২

করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন ও অসহায় জেনেভা ক্যাম্পের ১২৫টি পরিবারের মধ্যে পুবালী ব্যাংক লিমিটেড এর আর্থিক সহায়তায় ত্রাণ বিতরণ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ঢাকা জোনের মোহাম্মদপুর আরবান ব্রাঞ্চ। 

রবিবার পদক্ষেপ-এর ঢাকা জোনের জোনাল ম্যানেজার খন্দকার আবুল বাসারের সভাপতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ২০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুটি সাবান ও ১০টি মাস্ক দেওয়া হয়। 

No description available.

এ সময় উপস্থিত ছিলেন আদাবর ৩০ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম, পুবালী ব্যাংকের রিং রোড শাখার শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলাম, পদক্ষেপ এর মোহাম্মদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার সানোয়ার কবীর পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট (পিআইডিএম) এর দায়িত্বপ্রাপ্ত উপব্যবস্থাপক জনাব খন্দকার শরীফ আহমেদ, পদক্ষেপ এর মোহাম্মদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব সানোয়ার কবীর প্রমুখ।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে করোনা মহামারী হতে মুক্ত থাকতে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার প্রতি জোর দেওয়ার জন্য আহবান জানান।

ইত্তেফাক/ইউবি