মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে সরকারী স্কুলের দপ্তরীর আত্মহত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:৪৫

ঝন্টু মিয়া (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার পিতার নাম মো. মজিবর রহমান। ঝন্টু মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া গ্রামে।ঝন্টু কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে কর্মরত ছিলো। আজ শনিবার সকালে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে।

মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা পরিবারের সদস্যরা জানাতে পারেনি। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু