ডায়ানার ভাস্কর্য উন্মোচন করলেন দুই সন্তান

আপডেট : ০২ জুলাই ২০২১, ০২:৩০

মা প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য উন্মোচন করলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বৃহস্পতিবার (১ জুন) কেনসিংটন প্যালেসের সানকেন বাগানে মায়ের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে তার ভাস্কর্য উন্মোচন করতে একটি অনুষ্ঠানে যোগ দেন দুই ভাই। 

সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেসে হয় জন্মদিনের এ অনুষ্ঠান। এসময় ডায়ানার একটি ভাস্কর্য উদ্বোধন করেন দুই ভাই। এর আগে দুই ভাইয়ের সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের এপ্রিলে পিতামহ প্রিন্স ফিলিপের মৃত্যুর পর। 

Princess Diana statue unveiled at Kensington Palace by Princes William and  Harry

মা ডায়ানার স্মরণে দুই ভাই বলেন, ‘তার ভালোবাসা, শক্তি, বৈশিষ্ট্য আমাদের মনে আছে। নিজের গুণাবলী দিয়ে তিনি বিশ্বজুড়ে কল্যাণের শক্তিতে পরিণত হয়েছিলেন। অগণিত মানুষের জীবন বদলে দিয়েছিলেন তিনি। প্রতিদিনই আমাদের মনে হয় তিনি এখনও আমাদের সঙ্গে আছেন’। নতুন উন্মোচন করা ভাস্কর্য মায়ের জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

প্রিন্স হ্যারির রাজপ্রাসাদ ছাড়ার ঘোষণারই দুই ভাইকে নিয়ে মিডিয়ায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। এতে দুই ভাইয়ের সম্পর্কে অবনতি হয় বলে ধারণা করা হয়। তাদের মধ্যে মতপার্থক্য বেড়েছে। বিশেষ করে হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের পর মতপার্থক্য বেড়েছে অনেকগুণ। জন্মদিন অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে আসেন প্রিন্স হ্যারি, মেগান ও তাদের দুই সন্তান। ১৯৬১ সালের পহেলা জুলাই ডায়ানা জন্মগ্রহণ করেন।

ইত্তেফাক/এএইচপি