মেক্সিকো সীমান্তে ফের ৩,৭৫০ জন সেনা মোতায়েন করছে আমেরিকা। পেন্টাগনের পক্ষ থেকে রবিবার এ ঘোষণা করা হয়েছে। খবর সিএনএন'র।
এতে করে আমেরিকার সঙ্গে মেক্সিকোর দক্ষিণ সীমান্তে মোট ৪,৩০০ সেনা মোতায়েন করা হচ্ছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা সীমান্তের নজরদারি, পেট্রোল-এজেন্টদের সাহায্য করবে।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সীমান্তে অর্থ বরাদ্দের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন এমন মুহূর্তে এলো পেন্টাগনের পক্ষ থেকে এ ধরণের ঘোষণা।

ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসী রুখতে সেনা মোতায়েন জরুরি।
আরো পড়ুন: সেনাবাহিনীকে মাদুরোর পক্ষ ত্যাগের আহ্বান গুয়াইদোর
এর আগে ট্রাম্প অভিবাসীদের 'ভয়ঙ্কর সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করেন। তাদেরকে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ না করার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ইত্তেফাক/এসআর

