করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ শয্যার নতুন একটি করোনা ইউনিট সোমবার চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূর উন নবী (লাইজু)।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, রংপুর বিভাগে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে একটি নতুন করোনা ইউনিট চালু করা হয়েছে। সোমবার চালু হওয়া নতুন এই ইউনিটে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সসহ সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে এই ইউনিটে ২০ জন করোনা রোগী ভর্তি হয়েছে।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, প্রথম ধাপে ৪০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ শয্যার নতুন একটি করোনা ইউনিট সোমবার চালু করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। বর্তমানে ২০ জনরোগী চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম বলেন, রংপুর বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন নতুন রোগীকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন দেখা দিচ্ছে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।করোনা রোগীদের জন্য আইসিইউ সংকটের সঙ্কটে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম
