মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে জেলা পুলিশ। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানিকগঞ্জের আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি

এ হাসপাতালে থাকা ১৫ রোগীদের মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো জানাযায়নি।
ইত্তেফাক/এমএএম
