‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৮:৫২

‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’— গত ২০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি।

আজ বুধবার ভোর ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় কিডনীজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আজ ভোর ৪টায় ডাক্তার মৃত ঘোষণা করেন।

আজ সকালে তার মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে, সেখানেই দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

ইত্তেফাক/এমআর