শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার অন্যতম গো-হাট সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ এর উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় গরুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি প্রতিপালন ও তৎপরতায় এ গরুর হাট বসেছে।
বুধবার (৭ জুলাই) সকাল থেকে হাটের দুইটি প্রবেশ মুখে মাস্ক, হ্যান্ডস্যানেটাইজার নিয়ে কাজ করেছে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার অভিজিৎ সুত্রধর এর নেতৃত্বে পৃথক পৃথক তিনটি টিম। এর ফলে শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনের পাশাপাশি গরু হাটে ক্রেতা-বিক্রেতাদের সমাগম সীমিত ছিল।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল নাসীফ জানান, সারাদেশে সংক্রমণ বাড়ছে। তাই করোনা ভাইরাস রোধে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। যেহেতু সামনে ঈদুল আজহা। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী গরুর হাট বসবে। যাতে করে হাটে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতারা বেচাকেনা করতে পারে, তাই আমাদের এই ব্যতিক্রম উদ্যোগ।
ইত্তেফাক/এসজেড
