শেকৃবিতে লকডাউনেও ফুটবল টুর্নামেন্ট!

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:২২

করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের মধ্যেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বন্ধ ক্যাম্পসে আয়োজন করা হয়েছিল ফুটবল টুর্নামেন্ট। তবে কিছুক্ষণ খেলা হলেও শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটি বন্ধ করে দেওয়া হয় ।

জানা যায়, শেকৃবির কর্মচারী ও ক্যাম্পাসে অবস্থিত বস্তিতে বসবাসকারীদের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ ছিল। বিকাল ৫টা থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়। পরবর্তীতে বিকাল ৬ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটি বন্ধ করে দেয়া হয়।

No description available.

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন,  করোনায় বিশ্ববিদ্যালয়ে সাধারণের চলাচলও নাকি সীমিত। এত কড়াকড়ি সত্ত্বেও বন্ধ ক্যাম্পাসে কিভাবে একটি টুর্নামেন্ট আয়োজন হয়।

No description available.

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ সুমন বলেন, খবর পাওয়া মাত্র আমরা সেখানে অভিযান চালিয়েছি। সেখান থেকে খেলার সকল সরঞ্জাম জব্দ করা হয়েছে। খোঁজ নিয়ে টুর্নামেন্ট আয়োজকদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এনএ