গত বুধবার আমেরিকার স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সাপ্তাহিক বাংলাদেশ। জ্যামাইকাস্থ সাপ্তাহিক বাংলাদেশ কার্যালয়ের সামনে ১৬৮ স্ট্রিটে (জেএমসিওয়ে) খোলা আকাশের নীচে স্থাপন করা হয় সুসজ্জিত ডিজিটাল মঞ্চ। সাপ্তাহিক বাংলাদেশ আয়োজিত দ্বিতীয়বারের এ উৎসব আয়োজনের সহযোগী ছিলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। বিশেষ সহযোগিতায় ছিলো জ্যামাইকা মুসলিম সেন্টার।
বিকেল ৫টার পর শুরু হয় অনুষ্ঠান। বিশাল এলইডি স্ক্রিনে আতশবাজির শব্দসহ ভেসে উঠে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্য চিত্র। সন্ধ্যা ৭টায় মূল মঞ্চে শুরু হয় আনুষ্ঠানিক কর্মসূচি। ফোর্থ অব জুলাইয়ের এবারের উৎসবে নিউইয়র্ক সিটিতে প্রথমবারের মতো ডেমোক্রেটিক প্রাইমারীতে নির্বাচিত বাংলাদেশি দুই নারী এটর্নি সোমা সাঈদ ও শাহানা হানিফকে সংবর্ধনা দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাজ্জাদ। বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেএমসির খতিব ও ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ। প্রবাসের বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
এরপর সদ্য অনুষ্ঠিত নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে বেসরকারিভাবে ব্রুকলিনের কাউন্সিল ডিসট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফকে ডা. বুশরা ওয়াজেদ, কুইন্স কাউন্টির জজ পদে জয়ী এটর্নি সোমা সাঈদকে মাহিয়া শুভ্র এবং ষ্টেট সিনেটর জন ল্যুকে ইয়াফিজ ইসলাম ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের ষ্টেট সিনেটর জন ল্যু, ষ্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড আই ওয়েপ্রীন, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান/ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সিটি নির্বাচনে প্রাইমারীতে বিজয়ী শাহানা হানিফ ও সোমা সাঈদ, ডেমোক্র্যাট পার্টির কুইন্স ডিসট্রিক্ট এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, জেএমসির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী। ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা সালেহ আহমেদ, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও ডিসট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ সাবুল উদ্দিন, অধ্যাপক শাহাদাত হোসেন, জূরকার হায়দার, আবু নাসের মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল, সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, ডিসট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ সাবুল উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/এমআর
