ফরিদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৫:৪৮

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পানিতে ডুবে আপন ২ বোনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের হাসান মোল্লার দুই শিশুকন্যা শুক্রবার (৯ জুলাই) লামিয়া (৮) ও লিজা (৩) বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে।

সাঁতার না জানা ওই দুই শিশু এক পর্যায়ে পুকুরে ডুবে যায়। আধা ঘণ্টা পর শিশু দুইটিকে না পেয়ে খোঁজাখুঁজি করার সময় শিশু দুটিকে পুকুরে ভেসে উঠতে দেখে।

সাথে সাথে শিশু দুটিকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা জানান শিশু দুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে। একই পরিবারের দুটির শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এসজেড