পা পিছলে বুড়িগঙ্গা নদীতে পড়ে নৌপুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:৩৪

ঢাকার ওয়াজঘাট এলাকার বুড়িগঙ্গা নদীর থেকে শনিবার সকালে  নৌপুলিশ সদস্য  মো. জামাল উদ্দিনের (৪০)ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় জানান, তার বাবা বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত তিনটার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে দুই পন্টুনের মাঝে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান। পড়ে যাওয়া পর থেকে তিনি নিখোঁজ থাকেন। শনিবার সকালে লাশ ভেসে উঠলে নৌপুলিশ তার লাশ উদ্ধার করে।

নিখোঁজের দুইদিন পর বুড়িগঙ্গা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সদরঘাট নৌপুলিশের উপ-পরিদর্শক শহিদুল আলম জানান, জামাল উদ্দিন  বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সকালে তার লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। লাশটি ময়নাতদন্তের শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি