পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:১৬

ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার সীমান্তবর্তী গজহরপুর এলাকায় পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার তারাকান্দা উপজেলার গজহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নান্দাইল উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৫) ও  নেত্রকোনা সদর উপজেলার  হোসেন আলীর ছেলে আরাফাত ইসলাম আনান (২৪)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিউর রহমান জানান, শনিবার দুপুরে গৌরীপুর উপজেলার বেলতলী এলাকার একটি খামার থেকে আরিফ আহমেদ ও আরাফাত ইসলাম মোটরসাইকেলে তারাকান্দার গজহরপুর মা অটো রাইস মিলে যাচ্ছিলেন। তারাকান্দা উপজেলার গজহরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়।


ইত্তেফাক/ইউবি