যুক্তরাষ্ট্রে এবার গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:৫৭

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজ্যের পশ্চিমে অবস্থিত লেভেল্যান্ড শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

টেক্সাসে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরও ৩

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম টেক্সাসের ছোট এই শহরে অজ্ঞাত কোনো ব্যক্তি একটি বাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে শুরু হয় গোলাগুলি। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন আরও ৪ জন। লেভেল্যান্ড শহরটি টেক্সাস অঙ্গরাজ্যের আরেক শহর লুবক থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

অজ্ঞাত ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলির কারণ বা অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির সামনে কেন ব্যারিকেড দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইত্তেফাক/টিআর