শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়,স্বাস্থ্যবিধি উপেক্ষিত

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:২৭

চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি । বিধিনিষেধের পঞ্চম দিন মঙ্গলবার এই নৌরুটের প্রতিটি ফেরিতেই ছিল শতশত যাত্রী ও  ব্যক্তিগত গাড়ি।

এদিকে বিধিনিষেধ বাস্তবায়ন ও ফেরিতে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে ঘাটের মুখে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। তবে তা নানা অজুহাতে অতিক্রম করছে যাত্রীরা।

No description available.

মঙ্গলবার বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীদের ছিল উপচেপড়া ভিড়।  আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা। তবে ফেরিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল বেশি।  

এদিকে, যানবাহন না পেয়ে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন হেঁটে ও ছোট ছোট যানবাহনে করে।  

No description available.

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে মোট ৮টি ফেরি চলাচল করছে। জরুরি ও লকডাউনের আওতার বাইরে থাকা যানবাহন পারাপারে এ সব ফেরি সচল রাখা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি