যুক্তরাষ্ট্রে সীমিত হচ্ছে চীনা টেলিকমিউনিকেশন কোম্পানির ব্যবসা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩:৫৭

যুক্তরাষ্ট্রে চীনা টেলিকমিউনিকেশন কোম্পানির যন্ত্রাংশ বিক্রি সীমিত করতে বিল গ্রহণ করেছে একটি মার্কিন সিনেট প্যানেল। এই আইনটি একটি ফাঁক বন্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে যা চীনা কোম্পানিকে মার্কিন বাজারে যন্ত্রাংশ বিক্রির অনুমতি দিয়েছিল।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এসব জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। গত বছর ফেডারাল কমিউনিকেশন কমিশন (এফসিসি) কর্তৃক গৃহীত নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র মার্কিন ফেডারেল অর্থায়নে কেনা সরঞ্জাম নিষিদ্ধ ছিল। এর মাধ্যমে আমেরিকান সংস্থাগুলো চীনের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করতে পারছিল।

সিনেটর মার্কো রুবিও বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি এসব কোম্পানিকে ভর্তুকি দেয় এবং আমাদের আইনের ফাঁকগুলোকে কাজে লাগায়। এই অবস্থা বিপজ্জনক। আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করার জন্য আমাদের এখনই কাজ করতে হবে।

এফসিসির ভারপ্রাপ্ত প্রধান জেসিকা রোজেনওয়ার্সেল বলেছেন, অবিশ্বস্ত যোগাযোগের সরঞ্জাম আমাদের সীমানার মধ্যে ব্যবহারের জন্য অনুমোদিত নয় তা নিশ্চিত করে আমাদের দেশকে নিরাপদ রাখতে সাহায্য করুন।

ইত্তেফাক/এসএ