সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৫:০৭

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ আগস্ট) এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। 

দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দিবসের প্রতিপাদ্য ছিল ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’।  

এ উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর তার জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

প্রামাণ্যচিত্রের পর দূতাবাসের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা এবং স্মৃতিচারণ অনুষ্ঠান। বক্তরা প্রথমেই বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের মতো একজন মহিয়সী নারীর জীবন সম্বন্ধে জানা এবং তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান। 

No description available.

ছবি: ইত্তেফাক

তারা বঙ্গমাতাকে যথার্থই ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক হিসেবে অভিহিত করেন। আদর্শ মমতাময়ী মা এবং সহধর্মিণী হিসেবে বঙ্গমাতার ভূমিকা পালন, তার দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক দায়িত্বপালনসহ জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। 

স্মৃতিচারণে বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এবং স্বাধীনতার পর বীরাঙ্গনাদের পুনর্বাসনে বঙ্গমাতার ভূমিকা বিশেষভাবে উঠে আসে। বক্তরা বঙ্গমাতার জীবনের আদর্শ, চেতনা এবং জীবনাচরণ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজের অনুপ্রেরণা লাভের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। 

অনুষ্ঠানে দূতাবাসের হাইকমিশনার স্মৃতিচারণ এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

ইত্তেফাক/এএএম