ভাঙ্গায় এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর পর প্রশাসনের কর্মকর্তারা ওই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ নকল পান।

কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন খান বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে প্রশাসনসহ দায়িত্বরত শিক্ষকগণ সগাজ ছিলো। উক্ত কেন্দ্রে মোট ১১ জনসহ মোট ১২ জনকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন: ঈশ্বরদীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

বহিষ্কৃতরা হলো- সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল সর্দার, হাসান হাওলাদার, আবু কালাম, উর্মি আক্তার ও রবিউল শেখ। পুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত চৌধুরী, অলি মাতুব্বর, অনিক মণ্ডল ও নুরুজ্জামান ব্যাপারী। সোনাময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুশান্ত মালো। আব্দুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহলে খলিফা।

ভাঙ্গা সরকারি কেএম কলেজের কেন্দ্র সচিব লাবলু মিয়া জানায়, ‘নকল করার অপরাধে উক্ত কেন্দ্র হতে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সজিব মোল্লাকে বহিষ্কার করা হয়।’

ইত্তেফাক/বিএএফ