উইচ্যাটের বিরুদ্ধে মামলা করেছে চীন

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:১৯

উইচ্যাটের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনে মামলা করেছে চীনের একটি তদারকি সংস্থা। উইচ্যাটের ইয়ুথ মুড দেশটির শিশু রক্ষা আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অভিযোগ করা হয়েছে টেনসেন্ট মালিকানাধীন কোম্পানিটির বিরুদ্ধে। 

রয়টার্সের বরাত দিয়ে মার্কিন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটে এক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে প্রযুক্তি জায়ান্টগুলোর বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে চীনের তদারকি সংস্থা। ভিডিও গেমিং শিল্প এবং অনলাইন প্লাটফর্মের সেলিব্রিটি কালচারের কারণে শিশুদের অনেক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাদের। 

No description available.
 
ইয়ুথ মুড হচ্ছে উইচ্যাটের একটি সীমিত সেবা সংস্করণ বলা যায়। কারণ এই মোডে থাকাকালীন ব্যবহারকারীরা অর্থ লেনেদেনের মতো বেশকিছু ফিচার ব্যবহারের সুযোগ পায় না। শুধু নিকটবর্তী বন্ধু খুঁজে পেতে ও তাদের সঙ্গে সুনির্দিষ্ট কিছু গেইম খেলতে দেয় ইউথ মোড। 

এনগ্যাজেট বলছে, শুধু টেনসেন্টই নয় চীনের অনলাইন রিটেইল জায়ান্ট আলিবাবা ও দিদি’র মতো প্রতিষ্ঠানকেও দেশটির অ্যান্ট্রিটাস্ট সংস্থার কঠোর নজরের আওতায় আসতে বাধ্য হয়েছে। জরিমানা গুনতে হয়েছিলো আলিবাবাকে এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে দিদি অ্যাপটিও।  

ইত্তেফাক/আরকে