বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫২তম ব্যাচের ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটলোজি বিভাগের শিক্ষার্থী কৃষিবিদ মোহাম্মদ জুবায়ের ‘পেরিফেরালটি-সেললিমফোমা’ ক্যান্সারে আক্রান্ত। মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।
মোহাম্মদ জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, জুবায়েরের ক্যান্সার রক্ত থেকে অস্থিমজ্জায় ছড়িয়ে পড়েছে এবং দ্রুতগতিতে তার অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন। এমতাবস্থায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ ভারতের তামলিনাড়ু অঙ্গরাজ্যের ভেলোরে ‘দ্যা ক্রিশ্চিয়ান’ মেডিকেল কলেজ হাসপাতাল’ এ ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরাও দ্রুতগতিতে অস্থিমজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।
তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে তার বোন জামাই ডা. সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জুবায়েরের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গায়ে প্রচণ্ড জ্বর এবং লিম্ফনোডগুলো আরো ফুলে যাচ্ছে। চিকিৎসার জটিলতার কারণে সে মানসিকভাবে আরো ভেঙ্গে পড়ছে। তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে ৪০ থেকে ৪৫ লাখ টাকার প্রয়োজন।
এদিকে জুবায়েরকে বাঁচাতে সকলের আর্থিক সহযোগিতা চেয়েছেন জুবায়েরের বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। কেননা এত টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
জুবায়েরকে সহায়তা করতে চাইলে বিকাশ/রকেট/নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো যাবে।
বিকাশ: ০১৭২৫-৬৮৮৯৩০, ০১৭৬৬-৮২৩৪৩৫ নগদ: ০১৭২৯-৬০৪৫৪৫, ০১৭৬৬-৮২৩৪৩৫ রকেট: ০১৭২৯-৬০৪৫৪৫৪, ০১৭৬৬-৮২৩৪৩৫৪
ব্যাংক অ্যাকাউন্ট: মোহাম্মদ রকিব, অ্যাকাউন্ট নাম্বার: ৪৬১৩৬০১০১৩১৪০ সোনালী ব্যাংক, বাংলাদেশ লিমিটেট (মতিহারব্রাঞ্চ, রাজশাহী)। মো. সাজেদুরর হমান সাজু, অ্যাকাউন্ট নাম্বার: ২০৫০১৭৫০২০৪০২৫৯০২ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেট (ঝিনাইদহ ব্রাঞ্চ)।
ইত্তেফাক/এসজেড
