কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু এবং ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত ১ টার দিকে কুয়েতের কৃষি অঞ্চল আবদালী এলাকায় কৃষি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রবাসী খোরশেদ আলম (৪৮) কামাল উদ্দিন( ৫১) মোহাম্মদ ইসলাম (৩২)। আহতদের মধ্যে আলকাছ নামের আরেকজন প্রবাসী বাংলাদেশী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বাকীরা বাসায় ফিরেছেন।
প্রতক্ষদর্শীরা জানায়, আগুনের সুত্রপাত সম্পর্কে তারা অবগত নয়, তবে ধারনা করছে গ্যাস বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান ও শ্রম কাউন্সিল আবুল হোসেন দূর্ঘটনার স্থল পরিদর্শন করেন। এসময় তারা নিহতদের লাশ দেশে প্রেরন ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ইত্তেফাক/আরকে
