গাছতলায় প্রতীকী ক্লাস নিলেন রাবি শিক্ষক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৩:২৮

করোনার মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গাছতলায় প্রতীকী ক্লাস নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।  সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র একাডেমিক ভবনের সামনের লিপু চত্বরে তিনি ক্লাস নেন।

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন গণযোগাযোগ বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার প্রতীকী ক্লাসে অংশ নিয়ে মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

No description available.

এদিকে সশরীরে ক্লাস নেওয়ার পক্ষে সংহতি জানিয়ে ক্লাসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। আজ মঙ্গলবার ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে আমিরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষা খাত সবচেয়ে অবহেলিত। আমাদের ক্লাস মূলত একটা প্রতীকী। আমরা সরকারকে বার্তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মেনে যেন দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়। 

 

ইত্তেফাক/ইউবি