জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিলের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
রবিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় দুবাই বাংলাদেশ কনস্যুলেটে এ শোক দিবসের আয়োজন করে। লেভার কাউন্সিলর ফাতেমা জাহানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, ইতিহাসের মহামানব দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বীজ রোপন করেছিলেন। সেই বীজ থেকে আজকের বাংলাদেশ।
আলোচনা সভায় দুবাই কনস্যুলেট এর ডেপুটি কনসাল জেনারেল মোঃ সাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং, কনস্যুলেট হেড অফ এডুকেশন কালচার অ্যান্ড ট্যুরিজম ইউং মোহাম্মদ রফিকুল আমিন, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী মোহাম্মদ ফয়সালসহ প্রবাসী বাংলাদেশি, কনস্যুলেটের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই
