ফুলবাড়ীতে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতাধিক হতদরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন 'গোল্ডেন ফিউচার একাডেমি'র উদ্যোগে তাদের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, গোল্ডেন ফিউচার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক নুরনবী মিয়া, রেজাউল ইসলাম, অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট আজিজুল ইসলাম মিন্টু, সমাজ সেবক আমিনুল ইসলাম,ওবায়দুল হক, জামাল উদ্দিন প্রমুখ।

ইত্তেফাক/নূহু