আফগান ইস্যুতে সমন্বয় বাড়াতে রাজি ভারত-রাশিয়া

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৬:৪০

ভারত ও তাদের ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে সমন্বয় বাড়াতে সম্মত হয়েছে। খবর প্রকাশ করেছে দ্য ইকোনোমিকস টাইমস।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মস্কো সফরে গিয়েছেন ভারতের ডেপুটি এনএসএ পঙ্কজ সরণ। সেখানে রাশিয়ান এনএসএ নিকোলাই পাত্রুশেভ এবং উপ -পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলবের সঙ্গে সাক্ষাৎকালে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে আফগানিস্তানের উন্নত পরিস্থিতি, উল্লেখযোগ্য সাধারণ গ্রাউন্ড এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার স্বার্থ নিয়ে চমৎকার আলোচনা হয়েছে। দেশটিতে সমন্বয়ের জন্য উভয় পক্ষই সম্মত হয়েছে।

এক টুইট বার্তায় মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, মস্কো সফরকালে ডেপুটি এনএসএ পঙ্কজ সরণ রাশিয়ান এনএসএ নিকোলাই পাত্রুশেভ এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব জনাব আলেকজান্ডার ভেনিডিক্টভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা আফগানিস্তানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইসু্য নিয়ে কথা বলেন।

ইত্তেফাক/টিএ