তালেবানের বিরুদ্ধে সুইডেনে আফগানদের বিক্ষোভ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২২:০৬

শনিবার (২১ আগস্ট) শত শত আফগান বংশদ্ভুত এবং সুইডিশ নাগরিকরা তালেবানদের বিরুদ্ধে দেশটির রাজধানী স্টকহোমে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা গণতন্ত্র, মানবাধিকার, নারী অধিকার, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সমর্থনে স্লোগান দেন।

স্থানীয় কিছু রাজনীতিবিদও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।  সুইডেনে বসবাসরত আফগান বংশদ্ভুতদের অধিকার কর্মী সেলিম জাভেদ টুইট করে কিছু ছবিও পোস্ট করেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাতকারে বলেন, তালেবানদের মুখপাত্র হওয়া উচিত না। কারণ তালেবানদের প্রভাবে দক্ষিণ ও মধ্য প্রদেশে ব্যাপকভাবে অপহরণ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সেলিম জাভেদ তার পরবর্তী টুইটে আরও বলেন, তালেবান গোষ্ঠী-গুল হাজারা নাগরিকদের হত্যা করার জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 

তালেবানরা আফগানদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নারী ও সংখ্যালঘুদের সম্মান করার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও তারা বেসামরিক নাগরিকদের উপর অত্যাচার করছে। যার পরিপ্রেক্ষিতে শনিবার( ২১ই আগস্ট) ইউরোপ জুড়ে আফগানিস্তানের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

ইত্তেফাক/এএইচপি