তালেবানদের বিজয়ে পাকিস্তানে মিষ্টি বিতরণ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৩:৪১

পুরো বিশ্ব যখন আফগানিস্তানে অশান্তি দেখেছে তখন তালেবানদের বিজয় উদযাপন করছে পাকিস্তানীরা। তালেবানদের এমন বিজয়কে "মার্কিন ব্যর্থতা" বলে অবিহিত করছে পাক নেটিজেনরা। এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, আফগানিস্তানে তালেবানদের বিজয়ে মিষ্টি বিতরণ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। পাশাপাশি ইসলামাবাদের একজন উর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ এশিয়াকে নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের মূল্যায়নকে উপহাস করেছেন।

Many Pakistanis celebrate Taliban's victory in Afghanistan by distributing  sweets | International

এদিকে তালেবানরা পুরোপুরি আফগান দখলের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী এক টুইট বার্তায় বলেন, "আফগানিস্তান বর্তমানে দুর্নীতিগ্রস্ত গনি সরকার থেকে তালেবানদের কাছে ক্ষমতা স্থানান্তর কার্যত মসৃণ হয়েছে।

তালেবানদের বিজয়ে পাকিস্তানের হাত?

ইসলামাবাদে একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই একটি কৌতূহলী মন্তব্য করেছিলেন। পাকিস্তানি সমাজের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সাংস্কৃতিক বিপদ এবং এটি অনুমিত "মানসিক দাসত্ব" সম্পর্কে মন্তব্য করে তিনি মনে করেন। মৌলবাদী তালেবানকে সত্যিকারের ক্ষমতায়নের একটি উদাহরণ হিসাবে চিহ্নিত করেছেন। খান বলেন, 'আফগান দাসত্বের শিকল ভেঙে দিয়েছিল।'

ইত্তেফাক/এএইচপি