শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতীকী ক্লাস নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ক্লাস নেন তিনি। পরে বৃষ্টি শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের করিডরে ক্লাস নেন তিনি।
প্রতীকী ক্লাসে অধ্যাপক রায়হান রাইন ‘উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ’বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্লাস শেষে দুপুর দেড়টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রতীকী ক্লাসের আলোচনায় অধ্যাপক রায়হান রাইন বলেন, এভাবে শিক্ষাব্যবস্থা চলতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বিষয়ে সরকারের অন্যদের সঙ্গে কথা বলা উচিত।
ইত্তেফাক/ইউবি
