ধুনটে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮

বগুড়ার ধুনট উপজেলায় সাদ্দাম হোসেন পাইকাড় (২১) নামে এক নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের মোজাহার আলী পাইকাড়ের ছেলে।

 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাবার ঘর থেকে সাদ্দাম হোসেনে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর পাঁচটার দিকে ছেলের ঘরের ভেতর গঙ্গানির শব্দ শুনতে পায় মা-বাবা। এ সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের ডাবের সাথে সাদ্দাম হোসেনকে ঝুলে থাকতে দেখেন তারা। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে।

 

ধুনট থানার এসআই মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

ইত্তেফাক/এএম