কমলগঞ্জে ধলাই নদীর ভাঙন হুমকিতে বসতবাড়ি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

ধলাই নদীর ভাঙন হুমকিতে কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ১৭ পরিবার। এছাড়া ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক পরিবার। মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার বলেন, ভাঙন রোধে এখনই কোনো ব্যবস্থা না নিলে ঐ ১৭টি পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়া হবে। মৌলভীবাজার পাউবোর উপসহকারী প্রকৌশলী সজীব পাল জানান, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সরেজমিনে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।