জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে মালে হাসপাতালে অনুষ্ঠিত হয়ে গেল 'ফ্রি ফ্রাইডে ক্লিনিক'। এই কর্মসূচির অধীনে গত ২০ ও ২৭ আগষ্ট এবং ৩ সেপ্টেম্বর মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতায় মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
ফ্রি ফ্রাইডে ক্লিনিকে এই তিন দিনে মোট ২৩৭ জন প্রবাসী বাংলাদেশীকে কর্মীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। বাংলাদেশের বায়ো ফার্মা এবং মালদ্বীপের লাইফ সাপোর্ট ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান এ উপলক্ষে বিনামূল্যে ঔষধ সরবরাহ করে।
এই তন শুক্রবারে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকগণ বিনামূল্যে নিয়মিত রোগী দেখেন এবং সর্বশেষ শুক্রবারে (৩ সেপ্টেম্বর) একজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক বেশ কয়েকজন বাংলাদেশিকে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ হাই কমিশন, মালে কর্তৃক গৃহীত এই উদ্যোগ স্বাগতিক দেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়।
ইত্তেফাক/জেডএইচডি
