মাইক্রোসফট ৩৬৫ প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাডভান্সড অনলাইন ক্লাস ও পরীক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দেশীয় আইটি সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশনের সহায়তায় ক্লাউডভিত্তিক এই সল্যুউশনটি বাস্তবায়বায়ন করা হয়।
ক্লাউডভিত্তিক এই সল্যুউশনটি ই-লার্নিং সক্ষমতা ও ইন্টার্যাক্টিভ টুলসের মাধ্যমে কার্যদক্ষতা বাড়ানো, শিক্ষাদান পদ্ধতি উন্নতকরণ এবং কার্যকরী টিমওয়ার্ক বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের দারুনভাবে সহায়তা করবে। সৃজনশীল চিন্তাভাবনা ও শিক্ষাধারার উন্নয়নে আধুনিক যোগাযোগপন্থা ও সমন্বিত টুলসের মাধ্যমে সল্যুউশনটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে বুয়েটের আইআইসিটির পরিচালক ড. মো. রুবায়েত হোসেন মন্ডল বলেন, নিয়মিত ক্লাসের পরিপূরক হিসেবে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানে আরও আধুনিক ও সমন্বিত শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই। আর এই লক্ষ্য অর্জনে আমাদের অন্যতম প্রযুক্তি অংশীদার ইজেনারেশন মাইক্রোসফট ৩৬৫ সল্যুউশনের মাধ্যমে প্রয়োজনীয়তা সহায়তা করছে এবং আন্তর্জাতিক মানে আমাদের শিক্ষা প্রযুক্তি অবকাঠামো তৈরি করছে। স্থানীয় শিক্ষা খাতের সহায়তায় ইজেনারেশনের একাগ্রতা ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই।
ইজেনারেশনের অপারেশন ও সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ ভার্চুয়াল ও ফিজিক্যাল ক্লাসরুমে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল রূপান্তরে দেশসেরা প্রকৌশল ইনস্টিটিউটটির অগ্রযাত্রায় কাজ করতে পেরে আমরা আনন্দিত। চলমান মহামারিতে গণশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং মাইক্রোসফট সল্যুউশনসহ বিভিন্ন সেবার মাধ্যমে দেশের শিক্ষাখাতকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে ইজেনারেশন। ডিজিটাল এডুকেশন ইকোসিস্টেম তৈরিতে আমরা আরও অধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে আগ্রহী।
ইত্তেফাক/আরকে
