জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের বিরুদ্ধে কথা বলার অপরাধে আজীবন কারাভোগ করছেন অঞ্চলটির স্বণামধন্য ব্যক্তিত্ব ইলহাম তোহতি। সাত বছর আগে তাকে এ সাজা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চীন সরকারের কাছে ইলহামের মুক্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইলহাম তোহতির কন্যা বলছেন, তার বাবা কোথায় আছেন তারা এখনো জানেন না। সাত বছর আগে তাকে আজীবন কারাদণ্ডাদেশ দেয় চীন সরকার।

আরএফএ জানিয়েছে, বেইজিং সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ইলহাম তোহতি উইঘুর ইস্যুতে চীন সরকারের কাছে একটি শান্তির প্রস্তাব দিয়েছিলেন। যেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীটির জন্য সমান অধিকারের কথা বলা হয়েছিল। উইঘুর এবং চীনাদের মাঝে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিনি এ কাজ করেন।
তোহতি একটি উইঘুর অনলাইন ওয়েবসাইটও পরিচালনা করতেন। ২০০৬ সালে উইঘুরবিজডটনেট প্রতিষ্ঠা করেন তিনি। সেটিতে গোষ্ঠীটির বিভিন্ন অধিকারের কথা বলতেন।
ইত্তেফাক/টিএ
