ইবিতে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৩

সেপ্টেম্বর মাসের মধ্যে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মশাল মিছিল শুরু হয়। 

এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা দাবি মোদের একটাই, হল ক্যাম্পাস খোলা চাই। সব হয় সব চলে, শিক্ষার্থীরা ধুঁকে মরে প্রভৃতি স্লোগান দেন। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ইত্তেফাক/এমএএম