সাগর-রুনি হত্যায় বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক হত্যায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্থানীয় টাউন হলের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনটির আয়োজন করে জেলা টেলিভিশন সাংবাদিক সমিতি। 

বিগত ২২ বছরে ৩২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে জানিয়ে সমাবেশ থেকে সাংবাদিক হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। 

আরো পড়ুন: ‘বাংলাদেশিরাই বাংলাকে বেশি ভালোবাসে’, পশ্চিমবঙ্গে আক্ষেপ

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ বেতার প্রতিনিধি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল সাহা, অজানাবার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, সমকাল প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ, প্রথম আলো প্রতিনিধি আসম মাহমুদুর রহমান, সাংবাদিক আজমীর হোসেন তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি ও মানবাধিকার কর্মী আবু সাঈদ খান, সাংবাদিক কেএম সবুজ, শফিউল আজম, জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, আল আমিন তালুকদার, রিয়াজুল ইসলাম প্রমুখ।
 
সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

ইত্তেফাক/অনি