জেনেভাস্থ সুইজারল্যান্ড আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এবং সংগঠনের সহ-সভাপতি অরুন য্যেতি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সহ সভাপতি হারুন রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খা দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌড়ী চরন সসীম, পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন চাকমা, উপ প্রচার সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, আওয়ামী নেতা বেলাল চৌধুরী, আইয়ান জুনায়েদ, তপু বড়ুয়া প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা বাসুগের চেয়ারম্যান বিকাশ চৌধুরী, জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র আওয়ামী নেতা আশরাফুল ইসলাম আজাদ, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কল্যাণ পাল।
এসময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলীর পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দির্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। গীতা পাঠ করেন আওয়ামী নেতা সুনিল চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন উপ-প্রচার সম্পাদক সমিরন বড়ুয়া জিশু।
ইত্তেফাক/এমএএম
