জাবির আবাসিক হল খুলবে ২১ অক্টোবর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল ২১ অক্টোবরে খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া একাডেমিক সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমিক সভার এক সদস্য ইত্তেফাককে জানান, দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে।

তিনি আরও জানান, গণরুম সংকট নিরসনের জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সমাপনী পরীক্ষা শেষ করে হলে উঠবে। এছাড়া ইতোমধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদের কেউই আবাসিক হলে উঠতে পারবে না।


ইত্তেফাক/এমএএম