মানব পাচার পরিকল্পনায় ভূমিকা থাকার দায়ে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড হয়েছে। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের পরিকল্পনায় ভূমিকা থাকায় মোহাম্মদ মিলন হোসেন নামের ঐ বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাভোগ শেষ হলে পরের তিন বছরের জন্য তিনি নজরদারিতে থাকবেন।
আদালতের নথি অনুযায়ী, মিলন হোসেন ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকসহ দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশের কাগজপত্রহীন মানুষদের পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। তখন তিনি মেক্সিকোর তাপাছুলায় বসবাস করতেন। সেখানে তিনি একটি হোটেলের ব্যবস্থা রেখেছিলেন। যেখানে বহিরাগতরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আশ্রয় নিত। এসব লোকজনকে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছে দিতে মিলন হোসেন গাড়িচালকদের টাকা দিতেন এবং কীভাবে রিও গ্র্যান্ডে নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে যেতে হবে, সে বিষয়ে পরামর্শ দিতেন। সেখানে তার সহ-পরিকল্পনাকারী মোক্তার হোসেন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে অভিবাসীদের সহযোগিতা করতেন।
ইত্তেফাক/এমআর
