আফগানিস্তানে তালেবানের বিজয় পাকিস্তানে সন্ত্রাসবাদ উসকে দিয়েছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:১০

সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে। এর অন্যতম কারণ তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখল করা। যার কারণে ওই অঞ্চলে ব্যবসা ও বিনিয়োগের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

দক্ষিণ এশিয়া টেরোরিজম পোর্টালের এক সমীক্ষায় দেখা যায়, গত আগস্টে পাকিস্তানে ৩৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫২ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বেশিরভাগ হামলাই করেছে পাকিস্তান ভিত্তিক তেহরিক-ই তালেবান। এই সংগঠনটি আফগানিস্তান তালেবানেরই একটি অংশ।

Two held in Pakistan for bus blast which killed Chinese nationals

এ প্রসঙ্গে লন্ডনভিত্তিক রয়াল ইউনাইটেড সার্ভিসের ইনিস্টিউটের সদস্য উমার করিম বলেন, আফগানিস্তানে যা হয়েছে তাতে পাকিস্তানের সন্ত্রাসিরা উত্সাহিত হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানভিত্তিক সংগঠনগুলো শক্তিশালী হতে শুরু করেছে। যা আগে সেভাবে লক্ষ্য করা যায়নি।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় চলে যাওয়ার পর ব্যবসায়িক ও বিনিয়োগ খাতে বড় ঝুকিতে পড়েছে পাকিস্তান। বিশেষ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার আওতায় বড় বড় বিনিয়গ হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসায় সেসব কার্যক্রম পড়েছে চরম ঝুকিতে। গত জুলাইতেই চীনা বিনিয়োগে পাকিস্তানের একটি সরকারি প্রকল্পে কর্মরত চীনা কর্মকর্তাদের বাসে হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়।

এসব ঘটনার কারণে ইতিমধ্যে অনেক রাষ্ট্র পাকিস্তানে বিনিয়োগ করার থেকে সরে এসেছে। যদিও পাকিস্তান সরকার এ বিষয়ে মুখ খুলেনি, কিন্তু দুশ্চিন্তার ছাপ তাদের কপালেও পড়েছে।

ইত্তেফাক/টিআর