দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬.৬৭ শতাংশ।
শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে সকাল ১১ টায় শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়।
পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বোর্ড কাজ করেছে। প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতির মতো কোনো ঘটনা ঘটেনি৷
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম জানান, এবার ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে ২ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৪৭১ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৮০ জন শিক্ষার্থী।
ইত্তেফাক/এমএএম
